শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল স্পোর্টস ডেস্ক

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত চারদিন ধরে অসুস্থ্ সাবেক এই টাইগার ক্রিকেটার। শুরুতে জ্বরে ভুগছিলেন। পরে ডাক্তারি পরীক্ষায় মাহমুদউল্লাহর ডেঙ্গু শনাক্ত হয়। তবে অবস্থা এখন উন্নতির দিকে।

বিসিবির মেডিকেল বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের অসুস্থতার কথা জানিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসারও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মাহমুদউল্লাহ।
জান্নাতুল কাওসার লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন! সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।’

জানা গেছে, গত চার দিন ধরে অসুস্থ ছিলেন মাহমুদউল্লাহ। শুরুতে জ্বরে ভুগছিলেন। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং তারপর হাসপাতালে ভর্তি হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023