শিরোনাম :
সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক

আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মধ্যেই ৮,৮০০ কোটির চুক্তির পথে ভারত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মধ্যেই মার্কিন সংস্থার সঙ্গে বড় অঙ্কের প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তির পথে ভারত। যে চুক্তি স্বাক্ষর করা হবে, সেটার মূল্য ভারতীয় মুদ্রায় ৮,৮০০ কোটি টাকার মতো। কোন যুদ্ধবিমানের জন্য সেই ইঞ্জিন কেনা হবে? শুল্ক নিয়ে সংঘাতের মধ্যেই যুদ্ধবিমানের ইঞ্জিন কেনার জন্য মার্কিন সংস্থার সঙ্গে এক বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করতে চলেছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হল। সংবাদসংস্থা এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, দেশীয় এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমানের জন্য আরও ১১৩টি জিই-৪০৪ ইঞ্জিন কেনার জন্য মার্কিন সংস্থা জিইয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ভারত।

ভারতীয় বায়ুসেনা যে ৮৩টি এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমানের বরাত দিয়েছে, তার জন্য ইতিমধ্যে মার্কিন সংস্থার থেকে ৯৯টি জিই-৪০৪ ইঞ্জিন কেনার চুক্তি করে ফেলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)। তারইমধ্যে কয়েকদিন আগেই আরও ৯৭টি এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমান কেনার জন্য ৬২,০০০ কোটি টাকার চুক্তিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই আবহেও আরও ইঞ্জিন কেনার পথে হাঁটছে হ্যাল।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের সূত্র উদ্ধৃত করে এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, আরও ১১৩টি ইঞ্জিন কেনার জন্য যে দরকষাকষি চলছিল, সেটা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। আর সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরই চুক্তি স্বাক্ষর হয়ে যেতে পারে। কোনওরকম বিলম্ব ছাড়াই যাতে লাগাতার ২১২টি জিই-৪০৪ ইঞ্জিনের ডেলিভারি দেওয়া হয়, সেটা নিশ্চিত করার উপরে জোর দিচ্ছে হ্যাল।

এমনিতে এই মুহূর্তে ভারতের নয়া যুদ্ধবিমানের প্রয়োজন। কারণ আগামী ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অবসর নিতে চলেছে মিগ-২১। সেই শূন্যস্থান পূরণ করতে এবং এশিয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে দ্রুত যুদ্ধবিমান লাগবে ভারতীয় বায়ুসেনার। ওই রিপোর্ট অনুযায়ী, ২০২৯-৩০ সালের মধ্যে প্রথম ৮৩টি যুদ্ধবিমান দেওয়ার তোড়জোড় করছে হ্যাল। বাকি ৯৭টি দেওয়া হবে ২০৩৩-৩৪ সালের মধ্যে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023