শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না:রুহুল কবির রিজভী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।  বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানাচ্ছেন যে, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে গত ২৬ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে।

প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। আরো জানানো হয়, ওই ভুয়া বিজ্ঞপ্তিটি রুহুল কবির রিজভীর স্বাক্ষরে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এ বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023