শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

আদমদীঘিতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে ছয় জনের জেল-জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করার অপরাধে ছয় মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত বুধবার (১৪ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে কারাদন্ড ও জরিমানা প্রদাণ করেন। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে আব্দুল মান্নান (৪৭), একই উপজেলার ডহরপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে নয়ন হোসেন (২৪), সান্তাহার হাটখোলা আদর্শপাড়ার আমজাদ হোসেনের ছেলে সোহেল রহমান (২৫), নতুন বাজার এলাকার আদম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩২), নওগাঁ সদরের খিদীরপুর গ্রামের গোপাল সরকারের ছেলে জয় সরকার (২৪) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর নতুন বাজার এলাকার বয়তুল আলীর ছেলে হযরত আলী মিলন (৪৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত বুধবার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম, সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করার সময় ২শ গ্রাম গাঁজা, ৬লিটার চোলাই মদ এবং ৫০পিস এ্যাম্পল ইনজেকশন উদ্ধারসহ উল্লেখিত ছয় জন মাদক কারবারিকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আব্দুল মান্নানকে ২ মাসের, হযরত আলীকে ৬ মাসের, নয়নকে ৪ সাসের, জয় সরকার, আশরাফুল ইসলাম ও সোহেল রহমানকে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023