শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

ফেসবুকে গানের কলি লেখায় মুক্তজমিনের স্টাফ ফটো গ্রাফার গ্রেপ্তার,ক্ষুব্ধ হয়ে উঠেছে সাংবাদিক সমাজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:বিখ্যাত বাউল গানের একটি কলি ফেসবুকে লেখায় বগুড়া থেকে প্রকাশিত উত্তরাঞ্চলের জনপ্রিয় দৈনিক মুক্তজমিন পত্রিকার স্টাফ ফটো গ্রাফার আব্দুল ওয়াহেদ ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে দৈনিক মুক্তজমিনের স্টাফ ফটো গ্রাফার আব্দুল ওয়াহেদ ফকিরকে গ্রেপ্তারতারের ঘটনায় বগুড়ার সাংবাদিক মহলের মধ্যে তীব্র প্রতিক্রিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়ে পোষ্ট দিয়েছেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব,দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ্ লোটাস,সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মির্জা সেলিম রেজাসহ একাধিক সিনিয়র সাংবাদিক।

সূত্রের খবর,মামলা ছাড়া একজন সাংবাদিককে এভাবে তুলে নিয়ে যাওয়ায় বগুড়ার সাংবাদিক সমাজ ক্ষুব্ধ হয়ে উঠেছে। কারো বিরুদ্ধে যদি কোনো আইন লঙ্ঘনের অভিযোগ উঠে সেটি তদন্ত সাপেক্ষে আমলে নেয়া দরকার ছিল। কিন্তু সাংবাদিক ওয়াহেদ ফকিরকে কেন এভাবে তুলে নিয়ে মামলা ছাড়াই গ্রেপ্তার দেখানো হলো তার পরিষ্কার উত্তর কেউ দিতে পারেননি বলে সূত্র জানিয়েছে।  গ্রেপ্তারকৃত সাংবাদিক ওয়াহেদ ফকিরের বিরুদ্ধে সনাতন ধর্মাম্বলীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা খন্দকারপাড়ার পলাশ কুমার মহন্ত বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

সাংবাদিক ওয়াহেদ ফকিরের স্ট্যাটাসে নাকি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকির বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কিছু লিখিনি। যা লিখেছি সেটি একটি বাউল গান। আমি ব্যক্তিগত রোষানলের শিকার হয়েছি। একটি মহল আমার বিরুদ্ধে বেশ কিছু দিন ধরে পিছু লেগেছে। তাদের ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি। সূত্র জানায়,শনিবার রাত পৌনে দশটার দিকে শহরের সাতমাথা থেকে সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরকে বগুড়ার সদর থানার অফিসার ইনচার্জ গাড়িতে তুলে নিয়ে যায়। এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (৪ মে) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023