শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) অনির্বাণ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। রবিবার রাঙামাটি পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।জানা গেছে, পুলিশের একটি টিম এরইমধ্যে তাকে নিয়ে রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে।

এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে ডেকেছে। তিনি ঢাকায় যাচ্ছেন। আমরা তাকে পৌঁছে দিচ্ছি। প্রসঙ্গত, অনির্বাণ চৌধুরী ৩০তম বিসিএসের (পুলিশ ক্যাডার) মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিজীবন শুরু করেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি অতিরিক্ত এসপি হিসেবে নরসিংদী জেলা পুলিশে যোগ দেন। গত বছরের জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তিনি নরসিংদীতে কর্মরত ছিলেন। পরে গত বছরের ৭ অক্টোবর রাঙামাটি জেলা পুলিশে যোগ দেন তিনি। বর্তমানে তিনি রাঙামাটিতে অতিরিক্ত এসপি (ট্রাফিক) হিসেবে কর্মরত রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023