শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

বগুড়ায় কনসার্টের ভেন্যু নির্বাচনে ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিনিধিদল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ১১ এপ্রিল দেশী শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ নামে একটি সংগঠন। দেশের শিল্প সংস্কৃতি এগিয়ে নিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে ।  কনসার্ট আয়োজনের স্থান নির্বাচনে আজ সকালে বগুড়ায় দু’টি ভেন্যু পরিদর্শন করেছেন ‘সবার আগে বাংলাদেশ’র প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ দলীয় নেতারা।
জানা গেছে, দেশের চারটি বিভাগে একযোগে এসব অনুষ্ঠানে দেশের শিল্পীরা অংশগ্রহণ করবেন। ‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট’র জন্য ভেন্যু নির্বাচনের লক্ষ্যে বগুড়ার ঐতিহাসিক ‘আলতাফুন্নেছা খেলার মাঠ’ ও ‘সরকারি আজিজুল হক কলেজ খেলার মাঠ’ পরিদর্শন করেছেন সংগঠনটির প্রতিনিধিদল। এ বিষয়ে বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, দেশীয় শিল্পীরা এই কনসার্টে গান গাইবেন। দেশের বাইরে থেকে কোনো শিল্পী আনা হবে না। দেশের খ্যাতিমান সংগীত শিল্পীদের নিয়েই এই কনসার্ট হবে। বিদেশি শিল্পী নয় বরং আমাদের দেশের শিল্পীদের মাধ্যমে দেশীয় সংস্কৃতি সবার মাঝে তুলে ধরাই মূলত ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠনের মূল উদ্দেশ্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023