শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

আবরার ফাহাদ হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় কাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের ওপর রায় ঘোষণা হতে পারে আগামীকাল রোববার। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রোববারের কার্যতালিকায় আসামিদের আপিল রায়ের জন্য রয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। ২০১৯ সালে বুয়েটের শেরেবাংলা হল থেকে উদ্ধার করা হয় আবরার ফাহাদের মরদেহ। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। প্রায় চার বছর আগে এ মামলায় বিচারিক আদালতের দেওয়া রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিরা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বুয়েট শাখার বহিষ্কৃত নেতা-কর্মী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023