শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

গাজীপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ১০ কারখানায় ছুটি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : গাজীপুরের দুটি মহাসড়কে সকাল থেকে চলা অবরোধ প্রত্যাহার করেছেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়ক দুটিতে যান চলাচল শুরু হয়েছে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। আজ মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। পরে বেলা ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের হস্তক্ষেপ শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন বলে জানান গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম। 

তিনি জানান, সকাল থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছিল। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। বেলা ১১ টার দিকে তারা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল শুরু হয়। অপরদিকে, শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সাড়ে ১০ টায় অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, সকাল ১০ টার পর মহাসড়ক স্বাভাবিক হয়েছে। শ্রমিককে মারধরের ঘটনায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে তারা রাস্তা ছেড়ে চলে যায়।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে ও শ্রমিক মারধরের প্রতিবাদে মৌচাক এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এর জেরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আশেপাশের অন্তত ১০ টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা এলাকায় আনসার ও অতিরিক্ত পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023