শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হতে হবে অন্যথায় সব অর্জন বিফলে যাবে : হাসনাত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। না হলে সব অর্জন বিফলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের আয়োজনে ‘জাতীয় ঐক্যে আলেমদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

এসময় তিনি বলেন, ‘ধর্মের নামে ইসলাম পরিপন্থী কাজের বিরুদ্ধে আলেম ওলামাদের সোচ্চার থাকতে হবে।’
বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ না হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিদেশে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সেসবের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে। আল্লামা সাঈদী ফাউন্ডেশনের আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য সকল ওলামাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ভারতীয় ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। সেটির বিরুদ্ধে আমাদের সংগ্রাম যেন অব্যাহত থাকে তানাহলে আমাদের সংগ্রাম এবং প্রাথমিক অর্জনটিকে সবসময় বিতর্কিত করার অপচেষ্টা থাকবে। সেটির বিরুদ্ধে যেন সবসময় আলেম ওলামারা আমাদের পথ দেখিয়েছেন, আমরা সেই পথটাকে অনুকরণ করতে চাই।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023