শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

অমর্ত্য সেন স্বৈরাচারের পক্ষে ওকালতি করছেন : জামায়াত আমির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন স্বৈরাচারের পক্ষে ওকালতি করছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলের এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, ‘ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মত কথা বলেছেন। জানিনা তার বিবেক কোথায়? বাংলাদেশকে সহনশীলতার সবক দেওয়ার কোন প্রয়োজন নেই। তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন, সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন।’ জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশের জনগণ টানা সাড়ে ১৫ বছর সেক্যুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে। তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন। যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।’ সম্প্রতি পশ্চিমবঙ্গের বীরভূমে শান্তিনিকেতনে পৈতৃক বাড়িতে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। অর্মত্য সেন জানান, বাংলাদেশের পরিস্থিতি তাঁকে ব্যথিত করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাঁর বন্ধু ড. ইউনূসকে এই পরিস্থিতি থেকে উত্তরণে লম্বা পথ পাড়ি দিতে হবে।

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াত আমির শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী সম্পর্কে যা বলেছেন তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন। বাস্তবতা পুরোটাই উল্টো। সংখ্যালঘু বলে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন, সেই সমস্ত ভাই-বোনদের উপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ। সাহস থাকলে তা বলে দিন। পারবেন না। কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল।’

‘বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে সময়-অসময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করেন না’, বলেও মন্তব্য করেন শফিকুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023