শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

বগুড়ায় জোরপূর্বক পুকুর থেকে মাছ লুটের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ফয়সাল বিন ফরহাদ উৎসব নামে এক মৎস্য খামারীর পুকুর থেকে জোরপূর্বক মাছ লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ওই মৎস্য খামারী বাদী হয়ে তিনজনকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগসূত্রে জানাগেছে, ধুনট পৌরসভার চরপাড়া এলাকার ফরহাদ হোসেনের ছেলে ফয়সাল বিন ফরহাদ উৎসব ধুনট বাইপাস সড়কের পাশে ২১৫ শতক আয়তনের পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। গত রবিবার জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তার পুকুর থেকে জোরপূর্ব জাল ফেলে মাছ ধরে নিয়ে যায়। এতে তার লাক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।এবিষয়ে মৎস্য খামারী ফয়সাল বিন ফরহাদ উৎসব বলেন, আমি আমার পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘ বছর ধরে মাছ চাষ করে আসছি। কিন্তু জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে চরপাড়া গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানমজনুর ছেলে সৌরভ রহমান লোকজন নিয়ে এসে আমার পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরে নিয়ে গেছে। এসময় বাধা দিতে গেলে তারা আমার ওপর আক্রমন করে। এতে আমার দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। তাই নিরুপায় হয়ে এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, মৎস্য খামারীর অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023