শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

কানপুর টেস্টে লিড পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

মুমিনুলকে হারালেও শান্ত-সাদমানে লিড পেয়েছে বাংলাদেশ। ভারতের ৫২ রানের লিড ছাড়িয়ে বাংলাদেশের লিড এখন ১৭ রানের। ৩৬ রানে সাদমান ও ১১ রানে ব্যাট করছেন শান্ত। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬৯ রান।

মুমিনুলকে হারিয়ে দিন শুরু বাংলাদেশের

কানপুর টেস্ট বাঁচাতে বড় চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। গতকাল মিরাজ জানিয়েছেন, এই টেস্ট ড্র করার লক্ষ্য নিয়ে শেষদিন লড়াই জমাতে চায় বাংলাদেশ। টাইগার এ অলরাউন্ডার বলেন, ‘ম্যাচে এখন এমন একটা পরিস্থিতিতে আছি, আমাদের নিজেদের বাঁচানো গুরুত্বপূর্ণ। আমরা নিজেদের নিরাপত্তার কথা আগে ভাবব। চেষ্টা করব, যত বেশি সময় ব্যাটিং করা যায়। এই কৌশলে খেলতে পারলে আমাদের এবং দলের জন্য ভালো হবে।’

কিন্তু ম্যাচ বাঁচানোর লড়াইয়ের চ্যালেঞ্জ নিতে গিয়ে শুরুতেই মুমিনুলকে হারাল বাংলাদেশ। দিনের তৃতীয় ওভারেই অশ্বিনের ঘূর্ণিতে পরাস্থ হয়ে ২ রান করে সাজঘরে ফিরলেন প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো মুমিনুল। ৩ উইকেটে ৩৬ রানে ব্যাট করছে বাংলাদেশ। এখনও ১৬ রানে পিছিয়ে সফরকারীরা। ক্রিজে সাদমানের সঙ্গী শান্ত।

বৃষ্টিতে ভেসে গেছে দুই দিনের বেশি। প্রথম চার দিন মিলিয়ে খেলা হয়েছে মোটে ১২০ ওভার। তবু ম্যাচ জেতার জোর সম্ভাবনা জাগিয়ে তুলেছে ভারত। শেষ দিনে তাই কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে অন্তত ৯৮ ওভার খেলা হবে আজ। বাংলাদেশকে দ্রুত অলআউট করে ম্যাচ জেতার লক্ষ্যে নামবে ভারত। আর স্বাগতিকদের পরিকল্পনা নস্যাৎ করে দ্বিতীয় ইনিংসে বড় রান করার চ্যালেঞ্জই জিততে হবে বাংলাদেশকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023