শিরোনাম :
বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু নন্দীগ্রামে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নোটিস, কেন এই সিদ্ধান্ত, জানালেন CMOH দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা বগুড়ায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন

হাসান তোপে দিশেহারা ভারত, রোহিত, গিলের পর এবার শিকার কোহলি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

কদিন আগেই পাকিস্তানে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লিখেছেন হাসান মাহমুদ। সেই তিনি এবার ভারত সিরিজে পেস বিভাগে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ দলকে। এরই মধ্যে তুলে নিয়েছেন তিনি উইকেট। তার বোলিং তোপে রীতিমতো দিশেহারা ভারতীয় ব্যাটাররা।

বাংলাদেশের এই তরুণ পেসারের বোলিং তোপের মুখে পড়ে এরই মধ্যে সাজঘরে ফিরতে হয়েছে রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলির মতো তারকা ব্যাটারদের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৪ রান। উইকেটে আছেন যশস্বী জয়সওয়াল ও রিশভ পান্ত।

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে দিনেই শুরুতেই হোঁচট খায় ভারত। তারকা ব্যাটার রোহিত শর্মাকে সাজঘরের পথ দেখান হাসান। তাতে শুরুতে ব্যাট করতে নামা স্বাগতিক ভারত বড়সড় ধাক্কা খায়।

এদিন ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই রোহিতকে সাজঘরের পথ ধরিয়েছেন হাসান মাহমুদ। দারুণ এক ডেলিভারিতে ভারতীয় অধিনায়ককে পরাস্ত করেন তিনি। বল ব্যাটের কানায় লেগে সেকেন্ড স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর হাতে গিয়ে পড়ে। হাতে বল জমিয়ে উদযাপনে মাতে বাংলাদেশ। রোহিতকে সাজঘরে ফিরতে হয় ১৯ বলে ৬ রান করে। ১৪ রানে প্রথম উইকেট হারায় ভারত।

পরের ওভারে এসে সাজঘরের পথ ধরান শুভমান গিলকে। ৮ বলে শূন্য রান করে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় গিলকে। খানিক পর বিরাট কোহলিকেও নিজের শিকারে পরিণত করেন হাসান। হাসানের বল বুঝতে না পেরে ৬ রানে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ তুলে দেন সময়ের তারকা ব্যাটার কোহলি। তাতে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বড়সড় ধাক্কা খায় ভারত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023