শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বগুড়ার শেরপুরে ভোজ্যতেলের কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

বগুড়ার শেরপুরে ভোজ্যতেলের কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. ইমরান, মোহাম্মদ সাঈদ, মো. রুবেল, মো. মনির। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মজুমদার রাইস ব্রান্ড ওয়েল মিলের রিজার্ভ ট্যাংকার মেরামতে শ্রমিকরা করছিলেন। এসময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি হঠাৎ তেলের ট্যাংকির ভেতরে প্রবেশ করলে বিস্ফোরণ হয়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন গণমাধ্যমকে বলেন, নিহতদের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023