শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

স্বৈরাচারী, ফ্যাসিস্ট পরিণতির নিদর্শন সংরক্ষণেই জাদুঘর হবে গণভবন: উপদেষ্টা নাহিদ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

স্বৈরাচার, ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের পরিণতির নিদর্শন সংরক্ষণেই গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

আজ শনিবার গণভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এই কথা জানান। এর আগে গণভবন পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পরিদর্শন শেষে মো. নাহিদ ইসলাম বলেন, গণভবনটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ স্বৈরাচারী, ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে সব ক্ষমতার মালিক এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এটি জাদুঘর বানানো হবে।

তথ্য উপদেষ্টা বলেন, আজ আমাদের প্রাথমিক ভিজিট ছিল। এখানে গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের যারা দায়িত্বে আছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষা, আমরা কিভাবে একে দেখতে চাই সেটি বলা হয়েছে। এছাড়া ফরমাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যেই হয়তো কমিটি গঠন হয়ে যাবে।

নাহিদ আরও বলেন, কমিটি হয়ে গেলে আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হয়ে যাবে। দ্রুত যেনো এটি আমরা উদ্বোধন করতে পারি; এজন্য যত দ্রুত শেষ করতে দায়িত্বরতদের বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023