শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

দলের সঙ্গে দেশে ফেরেননি সাকিব, যাচ্ছেন লন্ডনে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বুধবার দিবাগত রাতে দুই ভাগে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দলের সঙ্গে ফেরেননি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে না ফিরে কোথায় গেলেন সাকিব, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অনুরাগীদের মনে।

বাংলাদেশ দলের একটা অংশ দুবাই হয়ে বুধবার রাত ১১টায় ঢাকায় পৌঁছেছেন। অপর দলটি দোহা হয়ে পৌঁছেছে রাত সোয়া দুইটায়। তবে দুই দলের কোনোটিরই সঙ্গী হননি সাকিব। বরং সতীর্থদের সঙ্গে দুবাই পর্যন্ত গিয়ে সেখান থেকে এখন লন্ডনের ফ্লাইট ধরবেন তিনি।

৯ সেপ্টেম্বর থেকে ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলতে দেখা যাবে তাকে। সেখানে খেলতেই এখন ইংল্যান্ডের যাত্রী এই অলরাউন্ডার। গত জুলাই থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব। প্রথমে যুক্তরাষ্ট্র এবং পরে কানাডায় দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তিনি। সেখান থেকে টেস্ট সিরিজ খেলতে দলের সঙ্গে সরাসরি পাকিস্তানেই যোগ দেন তিনি।

এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিবের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় ২৮ নম্বর আসামি হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছে।

পাকিস্তান সফরের পর অবশ্য দম ফেলার ফুরসত পাবে না বাংলাদেশ দল। ৯ সেপ্টেম্বর থেকে ভারত সফরের অনুশীলন শুরু হওয়ার কথা। দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ। সেদিনই ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023