শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করা হলো শান্তদের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্টে সিরিজ জয়। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করে বাংলাদেশ ক্রিকেট দল। রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের প্রথমটিতে ১০ উইকেট এবং পরেরটিতে ৬ উইকেটে শান মাসুদের দলকে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

সিরিজ জয়ের পরই বাংলাদেশ দলকে ফোন করে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি তখন জানিয়েছেন, দেশে ফিরলে ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হবে।

আজ বিকেলেই পাকিস্তান থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয় বাংলাদেশ ক্রিকেট দল। দুবাই হয়ে রাত ১১টা নাগাদ হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় নাজমুল হাসান শান্তর দল।

দুই ভাগে দেশে আসার কথা ক্রিকেটারদের। এর মধ্যে অধিনায়ক শান্ত, কোচ চন্ডিকা হাথুরুসিংহদের নিয়ে প্রথম এবং বড় অংশ ঢাকায় পৌঁছে যায়। এদের মধ্যে ছিলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, শরিফুল ইসলাম, সাদমান ইসলাম, নাহিদ রানা, খালেদ আহমেদ, তাইজুল ইসলামরা।

রাত ১১টায় বিমানবন্দরে ফুল দিয়ে পাকিস্তানবিজয়ী বীরদের বরণ করে নেয় বিসিবি। বিসিবি পরিচালক আকরাম খান, নাজমুল আবেদিন ফাহিম, ইফতেখার আহমেদ মিঠু ও ফাহিম সিনহা উপস্থিত ছিলেন এ সময়। কোচ চন্ডিকা হাথুরুসিংহকেও ফুলের মালা পরিয়ে দেওয়া হয়।

আরেক গ্রুপ দোহা হয়ে ঢাকায় আসার কথা। তারা পৌঁছাবেন রাত ২টা ১৫ মিনিটে। তবে দেশে ফিরে আসেননি সাকিব আল হাসান। তিনি পাকিস্তান থেকে চলে যাবেন কাউন্টি ক্রিকেট খেলতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023