শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ডুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলো

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ঘোষণা দেয়া হয়েছে। এটি অমান্য করলে বিধি অনুযায়ী শাস্তি দেয়া হবে।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. মফিজুর রহমান স্বাক্ষরিত এক বিপ্ততিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, অতিরিক্ত পরিচালক, সহযোগী পরিচালক (ছাত্র কল্যাণ), সহকারী প্রভোস্ট ও অফিস প্রধানের সমন্বয় সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রমের সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত নিষেধাজ্ঞা অমান্যকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এই বিজ্ঞপ্তি জারি করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023