শিরোনাম :
বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু নন্দীগ্রামে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নোটিস, কেন এই সিদ্ধান্ত, জানালেন CMOH দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা বগুড়ায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন

মেসির বাড়ি গুঁড়িয়ে দিলেন বিক্ষোভকারীরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

স্পেনের ইভিজা দ্বীপে অবকাশ যাপনের জন্য মনোরম ও সৌন্দর্যময় একটি বাড়ি নির্মাণ করেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার সেই দৃষ্টিনন্দন বাড়িটি ভেঙে দিয়েছে এক দল বিক্ষোভকারী। জলবায়ু পরিবর্তন রোধে এমনটি করেছেন বলে জানিয়েছেন তারা। নিজেদের ক্লাইমেট চেঞ্জ এক্টিভিস্ট বলে দাবি করেছেন সেসব বিক্ষোভকারীরা।

বাড়িটি ভাঙচুরের পর সেখানে ব্যানার নিয়ে ছবি তুলেছেন বিক্ষোভকারীরা। ব্যানারে ইংরেজি ভাষায় একটি স্লোগান লেখা ছিল। যার বাংলা অর্থ হলো- গ্রহকে (পৃথিবী) সাহায্য করুন। ধনীদের বিতাড়িত করে দাও। পুলিশকে বিলুপ্ত করো।

বিক্ষোভকারীদের এমন কাজে মেসির পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই। তিনি স্পেনের সরকারকে মেসির পরিবার ও স্পেনে বসবাসরত আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এসব বিক্ষোভকারীদের তিনি সমাজতান্ত্রিক (কমিউনিস্ট) ঘরানার লোক বলে দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মিলেই লিখেছেন, ‘স্পেনের কমিউনিস্টরা জলবায়ু পরিবর্তনের অবসান ঘটাতে ধনী ব্যক্তিদের হত্যা এবং পুলিশকে বাতিল করতে চায়। তারা লিওনেল মেসি এবং তার পরিবারের একটি বাড়ি ভাঙচুর করেছে।’

‘আমি এই কাপুরুষোচিত এবং বিভ্রান্তিকর ঘটনার জন্য মেসি পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং আমি পেদ্রো সানচেজের সরকারকে স্পেনে বসবাসকারী আর্জেন্টিনার নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে বলেছি। কমিউনিজম হলো একটি আদর্শ যা সফলদের প্রতি হিংসা, ঘৃণা এবং বিরক্তি দ্বারা উদ্বুদ্ধ হয়। স্বাধীন ও সভ্য বিশ্বে এর কোনো স্থান নেই।’

ভূমধ্যসাগরে অবস্থিত নান্দনিক সৌন্দর্যের লীলাভূসি ইভিজাতে ১ কোটি ২০ লাখ ডলার খরচ করে এই বাড়িটি নির্মাণ করেছিলেন মেসি। লাল ও কালো রংয়ের দেয়াল দিয়ে বাড়িটি আচ্ছাদিত করেছিলেন বর্তমান বিশ্বসেরা এই ফুটবলার।

২০২২ সালে বার্সেলোনা ছাড়ার পর থেকে বাড়িটিতে থাকেন না মেসি। তবে অবকাশ যাপনের জন্য মাঝে মাঝে সেখানে যেতেন তিনি। বিক্ষোভকারীদের দাবি, বাড়িটি বেআইনিভাবে নির্মাণ করেছেন মেসি। আর ধনীদের এসব কারণে দিনদিন জলবায়ু পরিবর্তন হচ্ছে। স্পেন সরকার যেন জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর উদ্যোগ নেয়, সেজন্য এমনটি করেছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023