শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

কাজ করছে না মোবাইল ইন্টারনেট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৪ আগস্ট, ২০২৪

রাজধানীসহ সারাদেশে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। দুপুর আড়াইটার দিক থেকে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে কোনো ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক গ্রাহক।

মোবাইল অপারেটর কোম্পানিগুলো জানিয়েছে, ‌কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে। তবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দাবি, সন্ত্রাসীরা হামলা চালানোয় অনেক এলাকায় ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সরকার ইন্টারনেট সেবা বন্ধ করেনি।

মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন জানিয়েছে, কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

রবির পক্ষ থেকে বলা হয়েছে, কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেটের ফোরজি সেবা বন্ধ রেখেছে। তারা এর বেশি কিছু জানেন না। একই কথা জানিয়েছে বাংলালিংকও।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী দুপুর আড়াইটার দিকে বলেন, আমরা ইন্টারনেট বন্ধ করিনি। অনেক জায়গায় সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে। সন্ত্রাসীরা অনেক এলাকায় হামলা চালিয়ে ক্যাবলের ক্ষতি করছে। এতে বন্ধ হয়ে যাচ্ছে। এখানে আমাদের কিছু করার নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023