শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জন নিহত, আহত ৩৭

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪

বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

রবিবার (০৭ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানা‌র পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হ‌লেন অলোক সরকার (৪০), অতশী রানী (৪০), র‌ঞ্জিতা মোহন্ত (৬০), নরেশ মোহন্ত (৬৫) এবং অজ্ঞাত এক নারী। তারা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে শহরের সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌ শুরু হয়। বিকাল সোয়া ৫টার দিকে সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় পৌঁছালে র‌থের চূড়াটি সড়কের ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসে। এতে আগুন ধরে যায়। এ সময় র‌থের ওপরে এবং নিচে বসে থাকা অন্তত ২৫ জন বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌ল ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচ জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। বাকিদের চিকিৎসা চলছে।’

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ব‌লেন, ‘র‌থের চূড়া‌টি বিদ্যুতের তা‌রের সংস্প‌র্শে এলে এই দুর্ঘটনা ঘ‌টে। আহত‌দের মধ্যে শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চার জন ও মোহাম্মদ আলী হাসপাতালে একজন মারা যান। তাদের পরিচয় জানা যায়নি। আমরা বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।’

শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ‘আহত অবস্থায় ৪১ জনকে আমাদের হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে চার জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩৫ জন কমবেশি দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের আইসিইউতে রাখা হয়েছে। দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি আমরা।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023