শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

আজ সারাদেশে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আজ রোববার (৭ জুলাই) সারাদেশে সড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। শনিবার বিকালে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেয়ার আগে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

রোববার সারাদেশে অবরোধ পালনের ঘোষণা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সংগঠক নাহিদ ইসলাম বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। প্রয়োজনে হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে৷ সারা বাংলার অফিস, আদালত, সড়ক সবকিছু বন্ধ করে দেয়া হবে।

আজকের অবরোধকে ‘বাংলা অবরোধ’ বলে ঘোষণা দিয়ে তিনি বলেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে কোটা আর থাকবে না। কিন্তু সেই কোটা আবার কেন ফিরে এল সে জবাব আমরা চাই।

এ দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে হাজারো শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে শাহবাগে গিয়ে অবস্থান নেন। রাজধানীর ব্যস্ততম এই মোড়টি প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন তারা।

এর আগে শনিবার বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিভিন্ন হল থেকে কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে যোগ দেন। বিক্ষোভ মিছিল টিএসসি, বকশী বাজার, বুয়েট, ইডেন কলেজ, নিউমার্কেট মোড়, নীলক্ষেত মোড় থেকে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023