শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

সিলেটে টিলাধসে মাটিচাপায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১০ জুন, ২০২৪

সিলেট নগরীতে টিলাধসে মাটিচাপায় আটকা পড়া একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন দুপুর ১২টার দিকে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী।

নিহতরা হলেন, ওই এলাকার বাসিন্দা মো. করিম উদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার রুজি ও ১৬ মাসের সন্তান তানিজ।

এর আগে সোমবার সকাল ৭টার দিকে নগরীর মেজরটিলা চামেলীভাগ মোহাম্মদপুর এলাকায় টিলাধসের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৯ জন মাটিচাপা পড়েন। স্থানীয়রা ৬ জনকে উদ্ধার করতে পারলেও তিনজন মাটির নিচে চাপা পড়েন।

স্থানীয় বাসিন্দা মো. জাকির হোসাইন বলেন, সকাল ৭টার দিকে বিকট শব্দ হয়। এরপর পার্শ্ববর্তী একটি টিলা ধসে পড়ে করিম উদ্দিনের ঘরে। এতে একই পরিবারের ৯ জন মাটির নিচে আটকা পড়েন। তাদের মধ্যে ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনজনকে কোনোভাবে উদ্ধার করা সম্ভব হয়নি।

মাটিচাপা থেকে উদ্ধার করা ৬ জনের মধ্যে রয়েছেন, করিম উদ্দিনের বড় ভাই রহিম উদ্দিন, তার ছেলে অমিত (১৬), মেয়ে তাসনিয়া (১২), তাহসিনা (৬), তানিয়া (৪ মাস) ও রহিম উদ্দিনের স্ত্রী।

এ ঘটনার পর হতাহতদের উদ্ধারে অভিযানে নামে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। কিন্তু ঘটনার ৫ ঘণ্টা পরও উদ্ধার করতে না পারায় দুপুর ১২টার দিকে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023