শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

ব্যালটে প্রতীক ভুল: বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০২৪

তৃতীয়ধাপের নির্বাচনে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ইসির অতিরিক্ত সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, ওই উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, দুই পদে ভোট চলছে। সাধারণ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী প্রতীক ভুল হওয়ায় এ পদের ভোট স্থগিত করা হয়েছে। ভোট শেষে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি।

এর আগে নমুনা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারের প্রতীকের অমিল থাকার অভিযোগ তোলেন এক প্রার্থী। ওই প্রার্থীর নাম ইফতারুল ইসলাম মামুন। তিনি আইসক্রিম প্রতীকে বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট করছেন।

তিনি অভিযোগ করে বলেন, আমাকে প্রতীক বরাদ্দের দিন কাঠিওয়ালা আইসক্রিমের ছবি দেওয়া হয়। সেই প্রতীক নিয়েই আমি প্রচারণা চালাই। আজ ভোট শুরু হওয়ার পর দেখলাম ব্যালটে বরাদ্দ প্রতীকের সঙ্গে মিল নেই। সেখানে ফুলের মতো দেখতে কুলফি আইসক্রিম দেওয়া হয়েছে। এতে ভোটাররা আমার প্রতীক চিনতে পারছেন না। আমি নির্বাচন অফিসে যেয়েও কাউকে পাচ্ছি না।

বিষয়টি সম্পর্কে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীর প্রতীকের বিষয়টি অস্পষ্ট থাকায় শুধু পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023