শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

বগুড়ায় ধর্ষণ মামলার আসামি সুমন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

বগুড়া সদরের চেচড়া এলাকার এক মহিলা থানায় অভিযোগ দায়ের করেন যে, ধৃত আসামী সুমন চন্দ্র রাজভর এর সাথে দীর্ঘদিন আগে তার মোবাইল ফোনে পরিচয় হয় এবং তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে গত ১৬ এপ্রিল আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিশিন্দারা বাজারে নিয়ে আসে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সদর থানার মামলা নং-২৫, তারিখ ২৫/০৪/২৪ ধারা-৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ রুজু হয়। আসামীকে দ্রুত গ্রেফতার করতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প শুরু হতেই গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ ২ মে র‌্যাব-১২, সিপিএসসি, আভিযানিক দল শহরের সাতমাথা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী সুমন চন্দ্র রাজভর (৩৭), পিতা- মহন চন্দ্র রাজভর, কৈপাড়া, গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, ধৃত আসামী গ্রেফতার এড়াতে ও মামলার সাজা থেকে পরিত্রাণ পেতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023