শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ট্রাকচাপায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হয়েছেন। বুধবার (১ মে) দিনগত রাত ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা বাদশা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের বাড়ি বরিশাল জেলায়। তারা ঢাকার সাভার এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন। তারা একটি গার্মেন্টসে চাকরি করতেন। মাজার জিয়ারতের জন্য পরিবারের সবাই মিলে প্রাইভেটকারে সিলেট যান।

ফেরার পথে গত রাত ২টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার শাহপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারী, ১২ বছর বয়সী এক শিশু এবং প্রাইভেটকারের চালকসসহ ৩ জন পুরুষ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

ওসি আরও বলেন, নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের স্বজনদের মোবাইল ফোনে জানানো হয়েছে। তারা আসছে। কিন্তু কেউই নাম বলছে না। তবে তারা আসার পর নামগুলো নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023