শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ভারতের ছত্তিশগড়ে পুলিশের সাথে সংঘর্ষে নিহত ২৯ মাওবাদী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

নির্বাচনের আগে মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল ভারতের কেন্দ্রীয় বাহিনী বিএসএফ। দেশটির ছত্তিশগড়ের কংকর জেলায় একটি অভিযান চালিয়ে ২৯ জন মাওবাদীকে নিহত করেছে বিএসএফ। এই অভিযানে নিরাপত্তা বাহিনীর তিনজন কর্মকর্তাও আহত হয়েছেন।

বাস্তারের আইজিপি সুন্দররাজ জানিয়েছেন, মঙ্গলবার (১৬ এপ্রিল) কঙ্কর জেলার ছোটবেতিয়া পুলিশ থানার অধীন একটি গভীর জঙ্গলে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান চালায় বিএসএফ।
তিনি আরও জানান, নিহত মাওবাদীদের মধ্যে রয়েছেন তাদের শীর্ষ নেতা শংকর রাও। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে ২৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই সংঘর্ষে বিএসএফের দুই জন এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এর এক সেনা আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তারা প্রত্যেকেই বিপদ মুক্ত রয়েছেন। মাওবাদীদের সন্ধানে এখনও ওই জঙ্গলে অভিযান চলছে।

পুলিশের এই শীর্ষ কর্মকর্তা আরও জানান, সাম্প্রতিককালে ছত্তিশগড়ে এটি অন্যতম মাওবাদী বিরোধী অভিযান। শংকর, ললিতা, রাজুসহ মাওবাদীদের শীর্ষ কয়েকজন নেতা আত্মগোপন করে থাকার খবর পেয়েই ওই জঙ্গলে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে চারটি একে-৪৭ সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত মাওবাদী নেতা শংকর রাওয়ের মাথার দাম ধার্য করা হয়েছিল ২৫ লাখ রুপি। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ওই জঙ্গলে অভি যৌথ অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং বিএসএফ। আর তাতেই মেলে এই সাফল্য। মাওবাদী দমনে ২০০৮ সাল থেকে বিএসএফকে সহায়তা করে আসছে ডিআরজি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023