শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

সংসদে সরকারি ও বিরোধী এমপির হাতাহাতি, কিল-ঘুষি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সংসদে ফরেন এজেন্ট সম্পর্কিত একটি বিতর্কিত বিল নিয়ে আলোচনা করতে গিয়ে বিরোধী দলীয় এমপিদের তোপের মুখে পড়েছেন জর্জিয়ার ক্ষমতাসীন দলের এক এমপি। বিলটি নিয়ে কথা বলতে গিয়ে ওই এমপি বিরোধী এক এমপির কাছে কিল ঘুষি খেয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার জর্জিয়ান টেলিভিশনে সংসদ অধিবেশন চলছিল। জর্জিয়ান ড্রিম পার্টির সংসদ সদস্য মামুকা এমদিনারদজে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করে বিরোধী দলের এমপি আলেকো ইলিসাসভিলি দৌড়ে এসে মামুকে ঘুষি মারতে থাকেন।

এ ঘটনার পর সংসদ অধিবেশনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এদিকে বিরোধী দলীয় ওই এমপির এমন কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে সংসদের বাইরে উল্লাস করা হয়। যদিও জর্জিয়ায় সংসদ অধিবেশনে এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে।

বিরোধী দলীয় এমপিদের দাবি ফরেন এজেন্ট বিলটি ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে। অন্যদিকে ক্ষমতাসীন দলের দাবি বিলটি পাস হলে বিদেশিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পথ সহজ হবে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সঙ্গে যুক্ত হতেও এটি বেশ কার্যকর ভূমিকা পালন করবে।

জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে বলেন, বিলের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক হয়েছে। কিন্তু পশ্চিমারা এ আইনের বিরোধিতা করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023