শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৩৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

আফগানিস্তানে তিন দিনের ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিার সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরা।

রোববার বিভাগের মুখপাত্র জনান সায়েক বলেন, শুক্রবার থেকে বৃষ্টির কারণে আকস্মিক বন্যা হয়েছে। এর ফলে প্রচুর মানবিক ও আর্থিক ক্ষতি হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বন্যায় ৩৩ জনের মৃত্যু এবং ২৭ জন আহত হয়েছেন। বন্যায় প্রায় ৬০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এ কারণে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে ছাদ ধসে।

এছাড়া ২০০টি গবাদি পশু মারা গেছে। প্রায় ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) রাস্তা ধ্বংস হয়েছে এবং প্রায় ৮০০ হেক্টর (১,৯৭৫ একর) কৃষি জমি বন্যায় ভেসে গেছে।

দেশের ৩৪ প্রদেশের মধ্যে ২০টিতে প্রবল বৃষ্টিতে আঘাত হেনেছে। এর মধ্যে পশ্চিম ফারাহ, হেরাত, দক্ষিণ জাবুল এবং কান্দাহার বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

আফগানিস্তানের বেশিরভাগ প্রদেশে আগামী দিনে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023