শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

ভারত থেকে ট্রেনে এলো ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪

ভারত থেকে ট্রেডিং করপোরেশন বাংলাদেশের (টিসিবি) আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজের চালান সিরাজগঞ্জ শহরের রেল ইয়ার্ডে এসে পৌঁছেছে। সোমবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে পেঁয়াজের চালানটি সিরাজগঞ্জে এসে পৌঁছায়।

এরপর সকাল ৯টা থেকে এর খালাস কার্যক্রম শুরু হয়। এখান থেকে ট্রাকে করে পেঁয়াজগুলো ডিলারদের মাধ্যমে চলে যাবে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে।

শহরের রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, সকাল ৬টায় দিকে পেঁয়াজ বোঝাই ইন্ডিয়ান রেলওয়ের ওয়াগনগুলো সিরাজগঞ্জ শহরে এসে পৌঁছায়। তবে লাইনের কারণে প্রথমে আসে ৩১টি ওয়াগন, বাকি ১১টি আসে সকাল ৯টার দিকে। এখন খালাস কার্যক্রম চলছে।

টিসিবির যুগ্ম পরিচালক প্রতাপ কুমার বলেন, আমদানি করা পেঁয়াজের প্রথম চালানটি ভালোভাবে এসে পৌঁছেছে। চলছে খালাস কার্যক্রম।

তিনি বলেন, এখান থেকে প্রথমে ১০০ মেট্রিক টন পেঁয়াজ ঢাকার ডিলারদের মাধ্যমে ঢাকায় যাবে। এরপর বাকিগুলো আমাদের মাধ্যমে চট্টগ্রাম ও গাজীপুরের ডিলারদের মাঝে বণ্টন করা হবে।

তিনি আরও বলেন, জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে আজ থেকেই এটা ঢাকায় বিক্রি শুরু হবে। তবে সম্পূর্ণ খালাস কার্যক্রম আজকের মধ্যে শেষ হওয়া কঠিন, হয়তো কালকেই লাগবে।

প্রসঙ্গত, মোট ৪২টি ওয়াগনে এক হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ গতকাল বিকালে দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর হয়ে দেশে আসে। পেঁয়াজের চালানটি রফতানি করেছে ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টাস লিমিটেড। টিসিবি ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করেছে এটি তার প্রথম চালান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023