শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

কালবৈশাখীর শিলাবৃষ্টিতে ভাঙল বাসাবাড়ির জানালা-গাড়ির কাঁচ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪

সিলেটে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। আকাশ থেকে পড়া বড় বড় শিলাখণ্ডের আঘাতে নগরের অনেক বাসাবাড়ির জানালার কাচ ভেঙে গেছে। যানবাহনেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরী ও আশেপাশের উপজেলায় প্রায় ১৫ মিনিট ধরে বয়ে যায় এই কালবৈশাখি ঝড়। এসময় বড় বড় শিলাখণ্ডের আঘাতে অনেকের বসতবাড়ি, ফসলী জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, শিলার ওজন ছিল প্রায় আধা কেজি। বৃষ্টির সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার রাত সাড়ে ১০টার পর ১০ থেকে ১৫ মিনিটের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নগরীর চৌহাট্টা এলাকায় শিলা পড়ে একটি প্রাইভেটকারের কাচ ভেঙে গেছে।

সিলেট নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, প্রচণ্ড শব্দে মনে হয়েছিল ঘরের টিন ছিদ্র হয়ে যাচ্ছে। এ রকম বড় শিলাবৃষ্টি আগে কখনো দেখেননি।

এদিকে, অনেককে দেখা গেছে শিলাবৃষ্টির ওজন পরিমাপ করতে। ডিজিটাল স্কেলে মাপা ওই শিলার ওজন ছিল ২০০ গ্রামের বেশি।

এত বড় শিলা মাথায় পড়লে যে কারওই মাথা ফেটে যাওয়ার কথা। তবে এখন পর্যন্ত এই ঝড়ে আহতের খবর মেলেনি। তবে তখন রাস্তায় থাকা গাড়ি, সিএনজি চালিত অটোরিকশার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোনটির সামনের কাঁচ ভেঙেছে তো কোনো গাড়ির পেছনে। অনেকের বাড়ির টিনের চাল আবার ফুটো হয়ে যায় এতবড় ও ওজনের শিলার আঘাতে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, বছরের এই সময়ে ঝড়ের সঙ্গে বৃষ্টিকে কালবৈশাখি বলা হয়ে থাকে। কালবৈশাখিতে সাধারণত শিলাবৃষ্টি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023