শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

স্পেনকে রুখে দিল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৭ মার্চ, ২০২৪

স্পেনের প্রায় নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছে ব্রাজিল। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্পেনকে ৩-৩ গোলে রুখে দিয়েছে ল্যাটিন আমেরিকার দলটি।

মঙ্গলবার (২৬ মার্চ) রাতে স্পেনের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। এরপর দারুণভাবে ঘুঁরে দাঁড়িয়ে ২-২ গোলে সমতা আনে দরিভল জুনিয়রের শিষ্যরা।

৮৬ মিনিটে স্পেনের মিডফিল্ডার রদ্রির দ্বিতীয় পেনাল্টি গোলে ফের ৩-২ গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। শেষ মুহূর্তে সেই গোল শোধ করে ব্রাজিলকে টানা দ্বিতীয় ম্যাচে অপরাজিত রাখেন লুকাস পাকেতা।

স্বাগতিক স্পেনকে ম্যাচের ১২ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে লিড দেন রদ্রি। এরপর ৩৬ মিনিটে দানি এলবোর গোলে ২-০ তে এগিয়ে যায় স্পেন। দারুণভাবে ঘুঁরে দাঁড়িয়ে ৪০ মিনিটে রদ্রিগো ও ৫০ মিনিটে এনড্রিকের গোলে সমতায় ফেরে ব্রাজিল। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন বিস্ময়বালকখ্যাত এনড্রিক।

ব্রাজিলে দারুণ শুরু করেছেন দরিভল। ইনজুরিতে বিধ্বস্ত দলকে বড় দুটি দলের অপরাজিত থেকে সবাইকে চমকে দিয়েছেন তিনি। এর আগে ফ্রেন্ডলি ম্যাচে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023