শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

গাজায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা ৩২ হাজার ছাড়াল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৩ মার্চ, ২০২৪

ইসরাইলের হামলায় গাজা উপত্যকায় প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা। গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৩২ হাজার ৭০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৭৪ হাজার ২৯৮ জন।

শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শুধু গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় নয়টি ‘গণহত্যা’ চালিয়েছে। এতে ৮২ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: প্রতিদিন ৩৭ জন মায়ের প্রাণ ঝরছে গাজায়

‘অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছে’ বলেও জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলেছে, উদ্ধারকারীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারেননি।

জাতিসংঘ জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলার কারণে এর ভূখণ্ডের ৮৫ শতাংশ জনসংখ্যা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এ অঞ্চলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে ৬০ শতাংশ। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র ঘাটতির মধ্যে আছে জনগণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023