শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ায় ফল মার্কেটে আগুন

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় শনিবার, ২৩ মার্চ, ২০২৪

বগুড়া শহরের স্টেশন রোডে সপ্তবদী মার্কেটের পশ্চিম পার্শ্বে অগ্নিকাণ্ডে ফল মার্কেট পুড়ে ভস্মীভূত। শুক্রবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ১১টি ফলের দোকান পুড়ে গেছে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মঞ্জিল হক। তিনি জানান, আগুনের সূত্রপাত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ফল মার্কেটের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ১২টার দিকে মার্কেট বন্ধ করে বাড়িতে যায়। কিছুক্ষণের মধ্যেই খবর পাই মার্কেটে আগুন ধরেছে। দ্রুত ঘটনাস্থলে আসার পর আগুনের ঊর্ধ্বগতি দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ভস্মীভূত মার্কেট পরিদর্শনে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023