শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

শেষ ম্যাচেও টস হার বাংলাদেশের, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪

প্রথম দুই ম্যাচে টস হেরেছিল বাংলাদেশ। সিরিজের ফাইনালে ম্যাচে টসভাগ্য হয়নি সহায় বাংলাদেশের। কয়েন নিক্ষেপে জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে, আগে বোলিং করবে বাংলাদেশ।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আগের দুই ম্যাচে ১-১ সমতায় থাকার কারণে এই ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।

সিরিজের প্রথম দুটি ম্যাচ ছিল দিবারাত্রির। রাতের বেলায় যে দল বোলিং করতো, তাদেরকে লড়াই করতে হতো অতিরিক্ত শিশিরের সঙ্গে। কারণ, ম্যাচ দুটিতে দেখা গেছে, রাতে অতিরিক্ত শিশিরে মাঠের আউটফিল্ড ভিজে যাচ্ছিল। ফলে বোলাররা ভেজা বল নিয়ে ভালোভাবে বল করতে পারছিলেন না।

তবে আজকের ম্যাচটি দিনের বেলায় হওয়ার কারণে স্বস্তিতে আছে উভয় দলই। এই ম্যাচে যে দল ভালো খেলতে, ভাগ্যের শিকে ছিঁড়তে পারবে তারাই। সিরিজ জয়ের সমান সুযোগ রয়েছে দু-দলেরই।

এর আগে ২০২১ সালের মে মাসে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজটিও টাইগারদের হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এটিই ছিল লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ।

সে হিসেবে প্রায় দুই বছর লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশ। সিরিজ জয় নিশ্চিত করতে বাংলাদেশকে আজ বিচক্ষণতার পরিচয় দিতে হবে। দেখাতে হবে টিম পারফরম্যান্স।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023