শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

যুদ্ধের মধ্যেই হাসপাতালে বিয়ে দুই ফিলিস্তিনি চিকিৎসকের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

গাজার আল-শিফা হাসপাতালের চিকিৎসক থায়ের দাবাবেশ ও আসমা জাবের। তাদের বিয়ে হওয়ার কথা ছিল সেই নভেম্বরে। কিন্তু ততদিনে যুদ্ধ শুরু হয়ে গেছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। কিছুদিনের মধ্যেই লড়াই থামবে এ আশায় স্থগিত করা হয় তাদের বিয়ে। কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও লড়াই থামার নাম নেই। তাই নিজেদের কর্মস্থলেই অনাড়ম্বর বিয়ে সেরে নিয়েছেন তারা। খবর মিডলইস্টমনিটরের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, থায়ের দাবাবেশ ও আসমা জাবেরের বিয়ে হওয়ার কথা ছিল গত বছরের নভেম্বর মাসে। কিন্তু ইসরাইলি হামলায় তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় এ বিয়ে পিছিয়ে দেওয়া হয়। কিন্তু পাঁচ মাস পাড় হয়ে গেলেও থামছে না ইসরাইলের হত্যাযজ্ঞ। এমন অবস্থায় হাসপাতালেই বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা।গাজা সিটির পশ্চিমে অবস্থিত ওই হাসপাতালে তাদের বিয়ে হয়। বিয়েতে অংশ নিতে পারেননি আসমার পরিবার। তারা প্রাণ বাঁচাতে গাজার দক্ষিণ দিকে পালিয়ে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023