শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

রোজার প্রথম দিনেই বজ্রবৃষ্টির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

দেশে পবিত্র রমজান মাসের রোজা শুরু হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) চলছে রোজার প্রথম দিন। আর এদিন রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে সারা দেশেই বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গলবার (১২ মার্চ) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সারা দেশে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরের ২৪ ঘণ্টা খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও নোয়াখালী জেলা এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুন্ডে দেশের সর্বনিম্ন ১৩.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আর আগের দিন সোমবার (১১ মার্চ) রাঙ্গামাটিতে দেশের সর্বোচ্চ ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। পরদিন বুধবার (১৩ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এর পরদিন বুধবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে সামান্য পরিবর্তন হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023