শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

হুতিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলা, নিহত ১১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় ছোট শহরসহ পোর্ট সিটিতে হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে অন্তত ১১ জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন।

দেশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের একজন মুখপাত্র সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

হুতি পরিচালিত টেলিভিশন আল মাসিরার খবরে বলা হয়েছে, ইয়েমেনের হোদেইদা এবং রাসইসা বন্দরে ১৭বার বিমান হামলা চালানো হয়েছে।

এর আগে, গত বছরের নভেম্বরে গাজায় ইসরাইলি হামলার বিরোধিতা করে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লোহিত সাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। ওই হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলায় এই প্রথম ইয়েমেনে বেসামরিক নাগরিক প্রাণ হারালেন।

এবার হুতিদের লক্ষ্য করে হামলাটি এমন এক সময় চালানো হলো যখন পবিত্র রমজান মাস শুরু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023