শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

বগুড়ায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় শনিবার, ২ মার্চ, ২০২৪

বগুড়ায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের চকফরিদ কলোনি এলাকায় অগ্রণী ব্যাংকের পাশে এ ঘটনা ঘটে৷ নিহতের নাম আজহারুল ইসলাম শান্ত। তিনি সারিয়াকান্দি উপজেলার কুপতলা সাহাপাড়া এলাকার আবুল হোসেন আলীর ছেলে।

পরিবারের সঙ্গে শহরের ফুলদিঘী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন শান্ত। এ ছাড়া সৈয়দ আহম্মেদ কলেজে ডিগ্রিতে পড়াশোনার পাশাপাশি ইন্টারনেটের ব্যবসা করতেন।এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘দুর্বৃত্তরা শান্তকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে। তবে কী কারণে এই হত্যা তা এখনও জানা যায়নি। আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে। আশা করছি, দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘শান্ত একাধিক মামলার চার্জশিটভুক্ত আসামি। তার নামে মাদক, ছিনতাই, অস্ত্রসহ চারটি মামলা রয়েছে। এলাকায় মাদক কারবার অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যা ঘটে থাকতে পারে।’

নিহতের ভাই হাসিবুল ইসলাম বলেন, ‘শান্ত ও তার বন্ধু ইমরান মিলে ইন্টারনেটের ব্যবসা করত। বিকালে ইন্টারনেটের কাজ করার জন্য বাসা থেকে বের হয় সে। ফোনে জানায় কিছুক্ষণ পরেই বাসায় ফিরবে। পরে শুনি তাকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘কারও সঙ্গে শত্রুতা আছে কি না তা আমরা জানি না। তবে শুনেছি এলাকায় একটা গ্রুপের সাথে কোনো একটা বিষয় নিয়ে শান্তর কথা-কাটাকাটি হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আমার ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে। এর বেশি আমরা জানি না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023