শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

কেএনএফ’র হুমকি: থানচি, রুমা ও রোয়াংছড়িতে যান চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) হুমকির মুখে বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার কারণে রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে এই দুটি সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এতে দূর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীসহ পর্যটকরা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) এই তিন উপজেলার স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, কেএনএফের পূর্বঘোষিত হুমকি সত্ত্বেও আজ যান চলাচল স্বাভাবিক রেখেছিল পরিবহন শ্রমিকরা। তবে, যান চলাচল বন্ধ না রাখায় রুমায় আজ পরিবহন লাইনম্যান লুফু মারমার ওপর হামলা হয়। এ কারণে থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি রুমায় বম জনগোষ্ঠীর বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে দূর্বৃত্তরা। এ হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনার দাবিতে তিন উপজেলায় যান চলাচল বন্ধের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতি দেয় কেএনএফ।

উল্লেখ্য, বম জাতিগোষ্ঠীর কিছু ব্যক্তি কয়েক বছর আগে এই সংগঠন গড়ে তুলেন। এরপরই আলোচনায় আসে কেএনএফ। সামাজিক যোগাযোগমাধ্যমে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এর আগে, তারা ফেসবুকে দাবি করে, রাঙামাটি ও বান্দরবান অঞ্চলের ছয়টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে কেএনএফ। সেগুলো হলো বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, ম্রো ও খুমি। তারা রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম—এই উপজেলাগুলো নিয়ে আলাদা রাজ্যের দাবি করেছে। সংগঠনটির সভাপতি নাথান বম।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গত বছর জানিয়েছিল, পাহাড়ে জঙ্গিদের প্রশিক্ষণ দেয়ার কার্যক্রমেও সম্পৃক্ত কেএনএফ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023