শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ার সাবেক মেয়র মন্টু আর নেই

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

প্রবীণ রাজনীতিবিদ রেজাউল করিম মন্টু জেলা বারের সিনিয়র আইনজীবী ছিলেন। তিনি সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের বাসিন্দা। স্ত্রী, দুই ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

বগুড়া বারের আইনজীবী আব্দুল্লাহেল কাফি জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরে আইনী কাজে রেজাউল করিম মন্টু সিরাজগঞ্জ আদালতে গিয়ে ব্রেইন স্টোকে আক্রান্ত হোন। দ্রুত তাকে চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন দুই সংসদ সদস্য বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023