শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতের সাবেক ৮ নৌ কর্মকর্তাকে মুক্তি দিল কাতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় নৌবাহিনীর সাবেক ৮ কর্মকর্তাকে মুক্তি দিয়েছে কাতার। ভারত সরকার বলছে, ওই ৮ কর্মকর্তার মধ্যে ৭ জন দেশে ফিরেছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মুক্তি পাওয়া ভারতীয় নৌবাহিনীর সাবেক ৮ কর্মকর্তারা হলেন, ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বার্মা, ক্যাপ্টেন সৌরভ বাশিস্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকার পাকালা, নাবিক রাগেশ ও কমান্ডার সঞ্জীব গুপ্তা।

প্রতিবেদনে বলা হয়, মুক্তি পাওয়া ৮ জনকে স্বাগত জানিয়েছে ভারত সরকার। এজন্য কাতারের আমিরকে কৃতজ্ঞতা জানিয়েছে দেশটি। এদিকে দেশে ফেরা নৌবাহিনীর সাবেক এসব কর্মকর্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে গুপ্তচরবৃত্তির অভিযোগে আট ভারতীয় ২০২২ সালের অক্টোবরে কাতারে গ্রেপ্তার হন। পরে দেশটির আদালত তাদের মৃত্যুদণ্ড দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023