শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

গাজায় নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়াল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চার মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে গাজায় নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়াল। খবর রয়টার্সের।

শনিবার (১০ ফেব্রুয়ারি) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গেল বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় ২৮ হাজার ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৬৭ হাজার ৬১১ জন।

চার মাসেরও বেশি সময় ধরে হামাসের হামলার পাল্টা জবাবে গাজায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। এ সময়ে ৭০ শতাংশেরও বেশি বাড়িঘর ধ্বংস করেছে তারা। আর তাদের হামলার ভয়ে উপত্যকাটির ২৩ লাখ বাসিন্দার মধ্যে ৮৫ শতাংশ বাসিন্দাই বাস্তুচ্যুত হয়েছেন।

বর্তমানে ১০ লাখের বেশি ফিলিস্তিনি সীমান্তবর্তী শহর রাফাহতে আশ্রয় নিয়েছেন। কিন্তু সেখানেও রেহাই নেই তাদের। গাজা ধ্বংস করার পর এখন রাফাহতেও হামলা জোরদার করেছে ইসরায়েল। রাফাহতে রমজান মাস শুরুর আগে অভিযান শেষ করার তাগিদ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) যুদ্ধকালীন মন্ত্রীসভার বৈঠকে নেতানিয়াহু এমন কথা বলেন

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর একটি বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, রাফাহ থেকে সব বেসামরিক ফিলিস্তিনিকে সরিয়ে নিতে সেনাবাহিনীকে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। নেতানিয়াহু হুমকি দিয়েছেন, রাফাহতে শিগগিরই প্রবেশ করবে সেনারা। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠী হামাসের সর্বশেষ ব্যাটালিয়নটি এখন রাফাহতে অবস্থান করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023