শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল কবে, যা জানা গেল

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতায় ফলাফল তৈরির কাজ চলছে। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে দ্বিতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন, ১৫ কার্যদিবসের মধ্যে দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরুর আগেই এ সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে সেভাবেই নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি এ সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করতে পারব।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা ইতোমধ্যে স্ক্রিনিং শুরু করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে সভা করবে বুয়েট। তারপর ফল প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র আরও জানায়, দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর প্রার্থীরা অংশ নেন। এ ধাপে আবেদন করেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023