শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

চিলিতে ভয়াবহ দাবানল, নিহত বেড়ে ৫১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তাছাড়া শহর এলাকায় যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সে জন্য দেশটির জরুরি সার্ভিস বিভাগ কাজ করছে।

মধ্য চিলিতে প্রায় ১০ লাখ মানুষের বাসস্থান ভালপারাইসো অঞ্চলের অনেক অংশে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। দমকলকর্মীরা হেলিকপ্টার ও ট্রাক ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

সেখানের কর্তৃপক্ষ জানিয়েছেন, দাবনলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় শহর ভিনা ডেল মার। সবজায়গায় পৌঁছাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারীরা।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা জানিয়েছেন, ২০১০ সালের ভূমিকম্পের পর সবচেয়ে বড় দুর্যোগের মুখোমুখি তার দেশ। ওই ভূম্পিকম্পে প্রায় ৫০ মানুষের মৃত্যু হয়েছিল।

গত শুক্রবার চিলিতে দাবানলের সূত্রপাত হয়। এরপর থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করে। সে কারণে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।

এর আগে প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন, দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের কৌশল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে সব বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023