শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

যাত্রীবাহী বাসে ফেন্সিডিল, মাদক কারবারি আটক 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
রংপুর-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশির সময় ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে কুন্দারহাট হাইওয়ে পুলিশ। এ ব্যাপারে গতকাল বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আশরাফুল ইসলাম (৩৬) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এনায়েতপুর কান্দিয়া এলাকার মৃত সাহেব মন্ডলের ছেলে।
জানা গেছে, হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযানে নামে হাইওয়ে পুলিশ। বগুড়া সদর থানার গোকুল এলাকার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গতকাল শনিবার কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহ মুকাম পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব-১৩-০৭২২) তল্লাশিকালে ৩০ বোতল ফেন্সিডিলসহ বাসের যাত্রী আশরাফুলকে হাতেনাতে আটক করা হয়। তাকে বগুড়া সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023