শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

বড়পুকুরিয়া কয়লাখনির ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

বড় পুকুরিয়া কয়লা খনিতে ২০০৯ সালের সার্কুলারের কয়লাখনির ড্রাইভার, এমএলএস পদে ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এতোদিনেও নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষের করা রিভিউ খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। কয়লাখনির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাসুম।

পরে আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক বলেন, ২০০৯ সালে বড় পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ ড্রাইভার, এমএলএস পদে ৮৬ জনের নিয়োগের সার্কুলার জারি করে। সার্কুলারের পর চাকরি প্রার্থীরা আবেদন করেন। এক পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসেন নিয়োগপ্রত্যাশীরা। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ২০১৬ সালে ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন।

আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বড়পুকুরিয়া কর্তৃপক্ষ। আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। আপিল বিভাগের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করে বড়পুকুরিয়া কর্তৃপক্ষ। আজ রিভিউ খারিজ করে ৮৬ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেন আপিল বিভাগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023