শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি বানানোয় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি করায় বগুড়ার শেরপুরে দুইটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বুধবার বগুড়ার শেরপুর উপজেলার ‘স্বরপাতা দই ঘর’ এবং ‘রিংকী সুইটস’ নামে দুইটি প্রতিষ্ঠানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসময় দেখা যায় কারখানা দুটিতে অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় দই ও মিষ্টি তৈরি করা হচ্ছে। এছাড়াও আনুমানিক ১৫ কেজি পঁচা গন্ধযুক্ত ও ফাঙ্গাসযুক্ত মাওয়া, দুগ্ধজাত পণ্যের সাথে রাখা কাঁচা মাছ জব্দ করে ধ্বংস করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি বানানোর অপরাধে দুইটি প্রতিষ্ঠান থেকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, বগুড়া সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রাম চন্দ্র সাহা, বগুড়ার শেরপুর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার সহ বগুড়া ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। র‌্যাব বগুড়ার একটি চৌকস দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

এ বিষয়ে বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল জানান, অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি বানানোয় ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয়েছে এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023