শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের দুটি বাড়িতে গুলিবিদ্ধ ৭ জনের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের দুটি বাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেলে তাদের মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজন বন্দুকধারীর খোঁজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ বলছে, তারা জোলিয়েট শহরে এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে ২৩ বছর বয়সী রোমিও ন্যান্সকে খুঁজছে। নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি নিহতদের চিনতেন। ন্যান্সকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা উচিত।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, সন্দেহভাজন হামলাকারী একটি লাল টয়োটা ক্যামরি গাড়ি চালান বলে ধারণা করা হচ্ছে।

শিকাগো থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে এ হামলার বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে স্থানীয়দের প্রতি অনুরোধ করা হয়েছে।

জোলিয়েট পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ঘটনাটি সক্রিয়ভাবে তদন্ত করা হচ্ছে। স্থানীয় আইন প্রয়োগকারী সংশ্লিষ্টরা এ নিয়ে কাজ করছে।

সংবাদ ব্রিফিংয়ে বিল ইভান্স বলেন, সোমবার স্থানীয় সময় ১৮টা ৪ মিনিটে পুলিশকে জানানো হয়েছিল যে, বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ওয়েস্ট একর রোডে ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তারা সেখানে সাতজনের মরদেহ দেখতে পান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023